শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও দুর্গাপূজায় ২ দিন ছুটি

অনলাইন ডেস্ক / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
ফাইল ছবি

আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

রাজধানীর তেজগাঁওয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির ঘোষণা হয়। জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১২ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছুটির মধ্যে ৫ দিন সাপ্তাহিক ছুটি।

এছাড়া, বাংলা নববর্ষ ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটি। তালিকা অনুযায়ী দুই ঈদে একদিন করে সাধারণ ছুটি থাকবে। বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে।

দুর্গাপূজায় দশমীর একদিন সাধারণ ছুটি এবং নবমীতে নির্বাহী আদেশের ছুটি থাকবে। এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়েছে সরকার। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করে যেটি আজ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল।

বর্তমানে প্রতি ঈদে তিন দিন এবং দুর্গাপূজার একদিন সরকারি ছুটি রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর