মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)। দুই দিনব্যাপী পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এই পরীক্ষা হয়। শুক্রবার বন্ধ রেখে আগামী শনিবার (১৯ অক্টোবর) পরীক্ষা শেষ হবে।

উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চম ও দশম শ্রেণির ৮৩ জন শিক্ষাথীরা অংশগ্রহণ করছে।

মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন জানান, ২০০১ সালে শুধু মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা সুন্দ ভাবে শেষ হবে বলে আশা করছি।

এসময় কক্ষ পরিদর্শন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী, প্রধান শিক্ষক, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিলকিস বেগম, বামডো সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সভাপতি ও লেখক মো. আব্দুস সামাদ, পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন্স এর সভাপতি সাজ্জাদুল হক স্বপন,মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম সভাপতি মো. শাহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্বাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাব্বির এলাহী, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন রেজা সোহেল প্রমূখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর