বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

শ্রীমঙ্গলে লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

অনলাইন ডেস্ক / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লি বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ করতে গিয়ে মো: রেদওয়ানুল হক (২৩) নামের মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মুত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার সিন্দুরখান এলাকায় এ ঘটনা ঘটে।

রেদওয়ানুল সুনামগঞ্জ জেলার বিশ্বম্বপুর উপজেলার দশঘর গ্রামের মো: তাজুল ইসলামের ছেলে।

এ সময় মোস্তাফিজুর রহমান নামের অন্য একজনকে আশংঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এ বি এম মিজানুর রহমান বলেন, বেলা দেড়টার দিকে পল্লি বিদ্যুৎ সমিতির সিন্দুরখাঁন সাব-জোনাল অফিসের রেদুয়ানুল হক নামের এক লাইনম্যান অসতর্কবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। বর্তমানে তার লাশ হাসপাতালে রাখা হয়েছে।

এছাড়া আহত মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর