রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে পূজামন্ডপে নিরাপত্তায় থাকবে ৯০৪ জন আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে ১৪৮টি মন্ডপে সার্বিক নিরাপত্তায় ৯শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য দায়ীত্ব পালন করবেন।

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো.জাহেদ হোসেন।

আনসার ও ভিডিপি’র প্রশিক্ষীকা সানজিদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আব্দিস শহিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামন আলম।

এসময় কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার জানান,এবছর উপজেলায় ১৩৭টি সার্বজনিন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত।পূজামন্ডপের আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ৪শত৫২ জন পুরুষ, ২শত ৯৬জন মহিলা, ৮জন পিসি ও ১শত ৪৮জন এপিসিসহ ৯শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েন থাকবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান,দুর্গাপূজায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ীত্ব পালন করবে, এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন ইউনিয়নে টহলের দায়ীত্বে থাকবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর