শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বন্যায় ক্ষতিগ্রস্ত কমলগঞ্জের ১৬০ জন কৃষকের মাঝে নগদ অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৬০ জন কৃষকের মাঝে উত্তর আমেরিকার “নিজেদের উদ্যোগে করি” (নিউক) সংগঠনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়। পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থা, মৌলভীবাজারের আয়োজনে সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪ টায় শমশেরনগরস্থ হাজী মো উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরজাহান সোহারার সভাপতিত্বে আজমল চৌধুরীর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী, এহসানা চৌধুরী, হাজী মো উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, মো. জসিম উদ্দিন,লেখক, গবেষক ও সমাজ সেবক আহমদ সিরাজ প্রমুখ।

অতিথি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় কমলগঞ্জের ব্যাপক এলাকার উঠতি আউশ ও রোপিত আমন সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। নতুন করে ধানের চারা কেনার সামর্থ্য ছিল না কৃষকদের। কৃষকরা ধার করে নতুন করে জমিতে আবার আমন ধান রোপন করেছেন। কমলগঞ্জের কৃষকদের এ সমস্যার কথা ভেবে উত্তর আমেরিকা প্রবাসীদের সংগঠন নিকোর মাধ্যমে ইতিমধ্যে কুলাউড়া, রাজনগর উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

আজ সোমবার বিকালে কমলগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে চিহ্নিত করে ১৬০ জন কৃষককে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর