বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

ডেস্ক রিপোর্ট / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ডি.এম.সাদিক আল শাফিন, প্রকৌশলী মো. সাঈফুল আজম, এস আই মহাদেব বাছার, সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় সকল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে গুরুত্বের সাথে যাচাই-বাছাই সাপেক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ সম্পূর্ণ করতে নির্দেশনা দেওয়া।

অনুষ্ঠানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিগত ১ বছরে সর্বোচ্ছ সংখ্যক সম্পন্ন করায় মাধবপুর, আলীনগর ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর