শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ডিবি অফিসে আর কোনো আয়নার ঘর, ভাতের হোটেল থাকবে না: অতিরিক্ত কমিশনার

অনলাইন ডেস্ক / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ডিবি কার্যালয়ে আর কোনো আয়নার ঘর বা ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বললেন।

রেজাউল করিম মল্লিক বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ডিবি অফিসে আর আয়নার ঘর হবে না। ডিবির কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটবে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ডিবিতে নায়ক-নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল।

ডিবি জবাবদিহিতার ঊর্ধ্বে নয় উল্লেখ করে অতিরিক্ত কমিশনার বলেন, আমিও জবাবদিহিতার ঊর্ধ্বে নই। যতদিন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, ততদিন ন্যায়বিচার, সততা ও পেশাদারিত্ব বজায় রাখব।

ডিবির ভেতরে কোনো ধরনের অন্যায়, ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

রেজাউল জানান, দুর্গা পূজা উদযাপনের সময় বিভিন্ন মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি কর্মকর্তারা কাজ করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর