শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘ইলানে ইত্তেহাদ মাহফিল’

নিজস্ব প্রতিবেদক / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাঞ্জেরী ইয়ুথ ফোরামের উদ্যোগে দেশসেরা নাশিদ-গায়েনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি সংগীতের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘ইলানে ইত্তেহাদ মাহফিল।’ শনিবার (৫অক্টোবর) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র ভানুগাছ চৌমুহনীতে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীরদের সম্মান ও স্মরণে আয়োজিত হচ্ছে অনুষ্ঠানটি। সংগীতের পাশাপাশি বিভিন্ন ঘরানার আলেম-উলামা ও বুদ্ধিজীবীগণ এতে বিশেষ আলোচনা পেশ করবেন।

দেশখ্যাত উপস্থাপক ও আবৃত্তিশিল্পী কবি মীম সুফিয়ান ও সাদিকুর রহমান শাকিল এর উপস্থাপনায় ইলানে ইত্তেহাদ মাহফিলে নাশিদ গাইবেন কবি মুজাহিদ বুলবুল, আহমদ আবদুল্লাহ, শালিন আহমেদ, আবু উবায়দা, শেখ এনাম, মাসুম বিল্লাহ, জুনেল মাসুদ, মাহমুদ আব্দুল কাদির, জুনেদ আহমদ, কাজী মাশকুর এলাহী, মুশাহিদ আল বাহার, আহমদ উসমান-সহ আরও অনেকেই।

এসময় পবিত্র কালামুল্লাহ শরিফ থেকে তিলাওয়াত করবেন জাতীয় পর্যায়ে সমাদৃত কারী জিয়াউল হক নাসেহ এবং কারী আবদুর রহমান আনসারী।

জানা যায়, কমলগঞ্জে সমাজসেবায় প্রত্যয়ী একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর সংগঠন পাঞ্জেরী ইয়ুথ ফোরামের এটি দ্বিতীয় আয়োজন। এর আগে সংগঠনটি আরও একটি চমৎকার নাশিদ মাহফিলের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছিল। তারপর বছরেরও অধিক সময় ধরে বন্যা-সহ নানা দুর্যোগ ও দুর্বিপাকে স্থানীয়ভাবে সামাজিক নানা সেবায় নিজেদের যুক্ত রেখে আসছে।

আয়োজক কমিটির সংশ্লিষ্টরা জানান, ‘দেশের খ্যাতিমান নাশিদ শিল্পী শেখ এনামের গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার চিৎলীয়া এলাকায়। শেখ এনাম তাঁর নাশিদ প্রফেশনের বাইরেও সামাজিক নানা সংকট ও সম্ভাবনায় নিজেকে সম্পৃক্ত রাখার কারণে দেশব্যাপী তাঁর বাড়তি পরিচিতি রয়েছে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই মূলত কমলগঞ্জ উপজেলার একঝাঁক তরুণ শেখ এনামের নেতৃত্বে ‘পাঞ্জেরী ইয়ুথ ফোরাম’ নামক এ প্ল্যাটফর্মটি গড়ে তুলেন।’

খ্যাতিমান নাশিদ শিল্পী শেখ এনাম জানান, ‘কমলগঞ্জে এই প্রথম সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে। আমাদের এই আয়োজনে সকলের সহযোগীতা কামনা করছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর