রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ‘দেবী মাহাত্ম্যম শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়িত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ / ৩৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দেবী মাহাত্ম্যম শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়িত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে মহালয়া উপলক্ষে আয়োজিত ‘শারদ উৎসব’ এর আয়োজন করে দেবাঙ্গন ছাত্র পরিষদ।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপস্থিত থেকে অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের হাওয়াইয়ান গিটার শিল্পী বাডস রেসি. স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুপর্ণা দেবনাথ, দেবাঙ্গন ছাত্র পরিষদের উপদেষ্টা এস কে দাশ সুমন, সাংবাদিক রুপম আচার্য্য, পিন্টু দেবনাথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রিতম ব্রহ্মচারী।

অনুষ্ঠানে আগমনী সঙ্গীত পরিবেশন করে সারগাম সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। পরে নৃত্যানুষ্ঠান নৃত্যের ছন্দে তালে লয়ে দেবীবন্দনা অনুষ্ঠিত হয়। এদিকে রাত ১০ টার দিকে আগমনী ডান্স প্রোডাকশন হাউস এর পরিবেশনায় ‘দেবী মাহাত্ম্যম 2.0’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। এটি পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক প্রাপ্ত প্রীতম, সহযোগি নৃত্য পরিচালক হিসেবে ছিলেন দেবযানী রায়।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নাট্যবেদ ও নৃত্যাঙ্গণের শিল্পীরা। এছাড়াও মাতৃসঙ্গীত পরিবেশন করেন শুভাকর আচার্য্য প্রান্ত ও মুন্না গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিতা দেব ও প্রশান্ত বৈদ্য।

প্রায় অর্ধশতাধিক নৃত্য শিল্পী নিয়ে ‘দেবী মাহাত্ম্যম নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। রাত দেড়টার দিকে সুরের মূর্ছনায় সঙ্গীত পরিবেশেন করতে মঞ্চে উঠেন সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান। এসময় অনুষ্ঠানে দেবাঙ্গন ছাত্র পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর