শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

বড়লেখা সীমান্তে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে ধরলো বিজিবি

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের দাবি, তাঁরা সবাই ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহবাজপুর চা-বাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহভাজন অবস্থায় তাঁদের দেখতে পায়। বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সীমান্ত পার হওয়ার কথা স্বীকার করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং নারী-শিশুসহ ১৬ জন রোহিঙ্গা রয়েছেন। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে তাঁদের আটক করা হয়।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।’

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর