বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকার মকবুল ট্রেডার্স নামক দোকান থেকে ৫৩ বস্তা ভারতীয় চিনিসহ মো. মকবুল হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর তথ্যমতে শ্রীমঙ্গল পোস্ট অফিস রোডস্থ হাজী শের আলী মার্কেটের ভেতর থেকে আরও ১২০ বস্তা চিনি সহ ১৭৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মকবুল হোসেন শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার মো. মুসলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লগোযুক্ত গেইট পাশ-রেশন বিক্রয় রশিদ ও সেনাবাহিনীর লগোযুক্ত ভূয়া প্রাধিকারপত্র তৈরী করে চোরাচালানের মাধ্যমে উক্ত চিনি বাংলাদেশে আনয়ন করিয়াছে।যার বাজার মূল্য ৯ লক্ষ ৮হাজার ২শত পঞ্চাশ টাকা।

গ্রেফতারকৃত আসামীকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর