রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব-শ্রীমঙ্গলে মহসিন মিয়া

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি নাট মন্দিরে বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল বৈদ্য শচীর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়৷

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু। বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক শ্রীপদ দেব স্বাগত বক্তব্য দেন ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বাংলাদেশ পুজা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, চয়ন কুমার রায়, আব্দুল জব্বার আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, সম্পাদক সমীরণ সরকার, বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, সাবেক সিভিল সার্জন ডা. সক্যকাম চক্রবর্তী, দেবাশীষ সেন গৌতম, বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখাসহ ৯টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি- সম্পাদকসহ সনাতনী ভক্তবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া বলেন, এ দেশ আপনার আমার সবার। ধর্ম যার যার নিরাপত্তার অধিকার সবার। দেশের নাগরিক হিসেবে আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। তিনি বলেন, যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে সম্মিলিতভাবে সবাই তা প্রতিহত করব। ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করব যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না হয়। পরিশেষে তিনি সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে পূজায় উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাছে শারদীয় শুভেচ্ছা কার্ড তুলে দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর