শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতি, মালামাল লুট, আহত-১

ডেস্ক রিপোর্ট / ৪৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বাহরাইন প্রবাসী আবুল কালামের বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩ ঘটিকার রামেশ্বরপুর গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে নব বিবাহিত প্রবাসী আবুল কালামের ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম প্রতিরোধ করতে চাইলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের এলোপাতাড়ি কুপে আবুল কালামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত প্রবাসী আবুল কালামের মা আয়াতুন বেগম জানান, শুক্রবার রাত সাড়েটার মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমার ছেলে আবুল কালামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আনিসুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আলাপকালে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এবিষয়ে আরো স্পষ্ট হতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর