রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ দাখিল মাদ্রাসার উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জীবনীর উপর সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসার হররুমে এক বর্ণাঢ্য আয়োজনের সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।

মাওলানা সোলায়মান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ।

মাওলানা সাইফুর রহমান এর সঞ্চালনা এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ আইডিয়া কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুক মিয়া, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা সুয়েব আহমেদ।

সিরাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্যে রাখেন ইব্রাহিম মো. আব্দুহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন যে, ‘মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা তার অনুসারী হিসেবে আমাদেরও উচিত বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা। সব রকমের বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই রাসুলের অনুপম আদর্শের অন্যতম শিক্ষা।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আইডিয়া কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুক মিয়া বলেন যে, ‘রাসুলের জীবনচরিত্রে জানা কোন মানুষ কারো ক্ষতি করতে পারেন না। কারণ রাসুলুল্লাহ কখনো কারো কোন ক্ষতি করেন নি। সর্বদা উপকার করেছেন। তোমরাও দেশ ও জাতির উপকারে নিয়োজিত হবে।’

অনুষ্টান শেষে সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ইসলামি সোসাইটি সভাপতি,সম্পাদক ও শিক্ষকমণ্ডলীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর