রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে গুড নেইবারস্ কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কমলগঞ্জের আদমপুরের নয়াপত্তন এলকার গুড নেইবারস্ কার্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম,সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম, সাদিক আল শাফিন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

অনুষ্ঠানে গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা।

নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক বিপুল রেমা জানান,‘বন্যায় এ পর্যন্ত গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক ১২শত ৭৫ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত আছে।’

এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, মেডিকেল ক্যাম্প, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর