রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন “পথের প্রতিভা”

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের জীবনকে উজ্জীবিত করতে “পথের প্রতিভা” শিরোনামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গল।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল পথশিশুদের জীবনে বিনোদন এবং অনুপ্রেরণা যোগানো। তাদের কষ্টকর জীবনে একটুখানি হাসি ফোটানো এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া ছিল আয়োজনের মূল লক্ষ্য। এতে পথশিশুরা বিভিন্ন খেলাধুলা, গান, উপস্থিত শিক্ষনীয় গল্প বলা থেকে প্রশ্নোত্তরে মেধা যাচাই মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পায়। এতে প্রায় ৫০ জনেরও বেশি পথশিশু অংশগ্রহণ করে। এসময় পথশিশুদের ড্যান্ডি ও নেশা গ্রহণ থেকে বিরত থাকতে এর কুফল জানিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন সংগঠনের সদস্য সৈয়দা মেহনাজ পারভীন ঋতু।

সংগঠনের নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলার সভাপতি আমজাদ হোসেন রনি, সিলেটের কাগজের প্রতিনিধি ঝলক দত্ত, দৈনিক কালবেলা শ্রীমঙ্গল প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, ঢাকা পোষ্টের প্রতিনিধি ইয়াছিন তালুকদার, আই নিউজের প্রতিনিধি রুপম আচার্য্য প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যন মো. তোফায়েল আহমেদ জানান, “আমাদের সমাজে এমন অনেক শিশু আছে, যারা প্রতিভাবান কিন্তু কোনো সুযোগ পায় না তাদের প্রতিভা বিকাশের। এই শিশুদের সমাজের মূলধারায় আনার জন্যই আমাদের এই আয়োজন। ‘পথের প্রতিভা’ শিরোনামের এই অনুষ্ঠান আমাদের সংগঠনের একটি প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা এসব শিশুদের কণ্ঠস্বরকে সমাজের সামনে তুলে ধরতে চাই। আমরা বিশ্বাস করি, এই শিশুদের প্রতিভা শুধুমাত্র তাদের জীবনকেই বদলে দেবে না, বরং আমাদের সমাজকেও একটি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আমরা আশা করি, সমাজের অন্যান্যরা এগিয়ে আসবে এবং এসব শিশুদের পাশে দাঁড়াবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর