রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বদলি জনিত এসএসসি-৯৩ ব্যাচের দুই বন্ধুকে বিদায় সংবর্ধনা

ডেক্স রিপোর্ট / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারে বদলি জনিত কারণে কমলগঞ্জ থানার এসএসসি-৯৩ ব্যাচের দুই বন্ধু পুলিশ উপ-পরিদর্শক মহাদেব বাছাড় ও হারুন- অর রশীদ চৌধুরীকে বন্ধুদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু হামিদুল হক বাবরের সভাপতিত্বে ও সুমন আহমেদের সঞ্চালনায় বিদায়ী কমলগঞ্জ থানার এসএসসি-৯৩ ব্যাচের দুই বন্ধু পুলিশ উপ-পরিদর্শক মহাদেব বাছাড় ও হারুন- অর রশীদ চৌধুরীর উদ্দেশ্যে অতিথি হিসাবে বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, প্রভাষক শাহজাহান মানিক,সাদাত সায়েম, পৌর কাউন্সিলার সৈয়দ জামাল হোসেন, ইউপি সদস্য মোতাহের আলি, আলিনগর ইউনিয়ন পরিষদের সচিব সোলেমান হোসেন, ব্যবসায়ী আফরোজ আহমেদ, শেখ মোহাম্মদ বাচ্চু,শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী লিটন চন্দ্র দেব, সমাজ সেবিকা জান্নাতুল ইসলাম ঝর্ণা প্রমূখ।

আলোচনা সভা শেষে দুই বিদায়ী কমলগঞ্জ থানার এসএসসি-৯৩ ব্যাচের দুই বন্ধু পুলিশ উপ-পরিদর্শক মহাদেব বাছাড় ও হারুন- অর রশীদ চৌধুরীকে এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও গিফট এবং প্রভাষক শাহজান মানিক তার রচিত দুটি বই প্রদান করা হয়।

উল্লেখ্য, কমলগঞ্জ থানার এসএসসি-৯৩ ব্যাচের দুই বন্ধু পুলিশ উপ-পরিদর্শক মহাদেব বাছাড় তার নিজ বিভাগ খুলনা রেঞ্জে ও হারুন- অর রশীদ চৌধুরী তার নিজ বিভাগ সিলেট রেঞ্জে বদলি হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর