শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভবানপুর গ্রামের ছালেক মিয়ার বাড়ি থেকে ৪১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. ছালেক মিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ছালেক মিয়া ভবানপুর গ্রামের মো. কুদ্দুছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মো. জাকির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি ইয়াবা বিক্রির ৪৪০ টাকা উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক সেবনকারী ও কারবারিদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর