শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ম শ্রেনী পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজ বসত বাড়ী থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর মিয়া (২৫) মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী (১৪) শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী। বিভিন্ন তারিখ ও সময়ে অভিযুক্ত যুবক জাহাঙ্গীর মিয়া ভিকটিমের ঘরে এসে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অভিযুক্ত যুবকের ভয়ে ধর্ষণের ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে অসুস্থ হওয়ার পর ভিকটিমের পিতা তার মেয়েকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানোর পর জানতে পারেন ভুক্তভোগী বর্তমানে ৪ মাসের অন্তঃস্বত্ত্বা। পরবর্তীতে ধর্ষণের ঘটনার বিষয়টি তার পিতাকে জানালে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, ‘কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযুক্তকে তার বাড়ি থেকে আমরা গ্রেফতার করি। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর