রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

হবিগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃ উপজেলা ক্রিকেট টূর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টূর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ন মাঠে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ক্রীড়া সংগঠক শিবলী আহমদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ও শানখলা ক্রিকেট পরিবারের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সালেহ আহমদ।

শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজ সেবক মো. সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেল, সাধারণ সম্পাদক রিন্টু রায়, যমুনা এক্সপ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ, হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আশিকুল মুহিত খান প্রমুখ।

সমাপনী খেলায় শ্রীমঙ্গল উপজেলাকে ১৯ রানে পরাজিত করে চুনারুঘাট উপজেলা শিরোপা অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস দলকে নগদ প্রাইজমানি, ট্রপি ও ক্রেস্ট প্রধান করা হয়। সিলেট বিভাগের ১৬ টি উপজেলা রেমিট্যান্স যোদ্ধা আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টূর্ণামেন্টে অংশগ্রহণ করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর