শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে রাস্তার পার্শ্বভূমি দখলমুক্ত করতে এলাকাবাসীর অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৭৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ভাসানীগাঁও গ্রামের ভেতর দিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তার পার্শ্বভূমি দখল করায় জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দখলকারদের কারণে রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত করতে না পারায় রোগীবহন করা, লাশ নিয়ে কবরস্থানে যাতায়াত ও খেলার মাঠে আসা যাওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাস্তার পার্শ্বেদখলকৃত ভূমি উদ্ধারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরির্দশনের পর অভিযোগকারীদের স্থানীয় এক ব্যক্তি হুমকি প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে।

গ্রামবাসীর অভিযোগে জানা যায়, পাকা রাস্তা সংলগ্ন গ্রামের মজম আলীর বাড়ি হতে কবরস্থান, পদ্মছড়া চা বাগান ও খেলারমাঠে যাতায়াতের রাস্তা দিয়ে শতাধিক পরিবারের লোকজনও নিয়মিত যাতায়াত করেন। ফলে গ্রামের ভেতরের এই রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। তবে রাস্তার পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির লোকজন নিজেদের ভূমির সাথে রাস্তার রেকর্ডীয় ভূমি দখলে নিয়ে বাউন্ডারী দেয়াল ও বেড়া নির্মাণ করেছেন। ফলে রাস্তা দিয়ে যানবাহন নিয়ে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বসতবাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা বিয়ের অনুষ্ঠানাদিতেও বাড়িঘরে যানবাহন নিয়ে যাতায়াত করা মোটেও সম্ভব হচ্ছে না। ২০২০ সালেও গ্রামবাসী বিষয়টি নিয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে আবেদন করেন। তখন সার্ভেয়ারসহ সরেজমিনে মাপঝোঁক দিয়ে রাস্তার ভূমির উপর বেড়া কিংবা বাউন্ডারী দেয়াল নির্মাণ না করার নির্দেশ দেন। এরপর করোনা মহামারীর সুযোগে প্রভাবশালী স্বার্থাম্মেষী ও ভূমি জবরদখলকার গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পার্শ্বভূমি জবরদখল করে বাউন্ডারী দেয়াল ও বেড়া নির্মাণ করে রাস্তার প্রশস্ত কমিয়ে দেন।

মো. শাহজাহান আহমদ, রোকেয়া বেগম, আতাউর রহমান, রোকেয়া বেগমসহ গ্রামের লোকজন অভিযোগ করে বলেন, বাড়িঘরে, কবরস্থানে, পদ্মছড়া চা বাগানে ও খেলার মাঠে একটি গাড়ি নিয়ে প্রবেশ করাও সম্ভব হয় না। কেউ অসুস্থ হলেও রোগী নিয়ে যাওয়ার মতো গাড়ি যেতে পারে না। রাস্তার ভূমি উদ্ধারে অভিযোগ দেয়ায় গ্রামের রেজাউল আহমদ সাগর নামে এক ব্যক্তি হুমকি ধামকি প্রদান করছে।

অভিযোগ বিষয়ে রেজাউল আহমদ সাগর বলেন, আমি মৌলভীবাজারে থাকি। কাউকে কোনো হুমকি দেইনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, অভিযোগ তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে পাঠানো হয়েছে।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, সরেজমিনে পরিদর্শন করেছি। যারা দখল করেছেন তাদের নোটিশ দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর