বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

অনলাইন ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ড্রাইভার সেলিম। আজ সোমবার ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।

শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। মোজাম্মেল হক বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে ময়মনসিংহ ধোবাউড়া সড়কের গোয়াতলা বাজার হয়ে একটি প্রাইভেটকার উপজেলা হাসপাতালের সামনে গিয়ে থামে। সেখান থেকে মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান ও প্রাইভেটকার চালক সেলিমকে মোটরসাইকেলে করে সীমান্তে নিয়ে যায় দুই ব্যক্তি। মোটরসাইকেলে করে তারা ধোবাউড়া সদর ইউনিয়নের দর্শা শেক বাজার এলাকায় পৌঁছায়। সেখান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, সাধারণ জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে প্রাইভেটকারটি হেফাজতে নেয়। বর্তমানে তারা থানায় রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর