বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে আর দুর্নীতি চলবে না: নবাগত ডিসি

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, আজ রবিবার আমার প্রথম কর্মদিবস ছিল। এদিন জেলা সমন্বয় সভাও ছিল। সেখানে উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাফ জানিয়ে দিয়েছি- মৌলভীবাজারে আর দুর্নীতি চলবে না। সবাইকে নিজ নিজ দপ্তরে সরকারি সময়ানুযায়ী সকাল ৯টার আগেই কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কোনো সুবিধা থেকে যাতে মৌলভীবাজারের নাগরিকরা আর বঞ্চিত না হন সে বিষয়ে সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, সকল সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখতে সকল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। এ ছাড়া মৌলভীবাজারে মেডিকেল কলেজসহ পর্যটন খাতের উন্নয়নেও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর