রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে কমলগঞ্জে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

সালাহউদ্দিন শুভ / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে সন্ধ্যা সোয়া ৫ টা পর্যন্ত সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হযরত শাহ কালা রহ. দারুল আরকাম দাখিল মাদ্রাসায় এ মেডিক্যাল ক্যাম্পে ৭ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

শুক্রবার সকালে সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি মেজর জেনারেল অবঃ সৈয়দ ইফতেখার উদ্দিন ও শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। এরপর সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডাক্তার ওয়েস আহমদ চৌধুরী, প্রফেসর ডাক্তার ফজলুর রহিম কায়সার, প্রফেসর ডাক্তার তহুর আব্দুল্লাহ, প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে ১১ জন বিশেষজ্ঞ ও এমবিবিএস চিকিৎসক আগত রোগীদের শারীরিক পরীক্ষা করে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি মেজর জেনারেল অবঃ সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যায় এসব এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তীতে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদানে এ মেডিক্যাল ক্যাম্প করা হয়। তাঁর আহ্বানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও এমবিবিএস চিকিৎসক ও ঔষধ নিয়ে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করায় তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডাক্তার ফজলুর রহিম কায়সার বলেন, ‌‘এ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে কোন জটিল রোগে আক্রান্ত রোগী পাওয়া গেলে তাদের স্বল্প মূল্যে বা বিনামূল্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর