মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে খাচাঁয় বন্ধি থাকা বানর ও ময়না পাখি উদ্ধার

সালাহউদ্দিন শুভ / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে খাচাঁয় বন্ধি থাকা ১টি বানর ও ১ টি ময়না পাখি উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টা দিকে কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকার মকছদ মিয়া ও আবু আলীর বাড়ি থেকে এই দুটি প্রাণীকে উদ্ধার করা হয়।

বন বিভাগ সুত্রে জানা যায়, স্থানীয় গনমাধ্যম কর্মী সালাহউদ্দিন শুভ ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম জানান কমলগঞ্জ পৌর এলাকার ২টি বাড়িতে ১টি ময়না পাখি ও ১টি বানরের বাচ্চা খাঁচায় রেখে লালন পালন করে আসছেন দুইটি পরিবার। সেই সংবাদের ভিত্তিতে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম এর নেতৃত্বে ঐ এলাকার বাড়িগুলোতে অভিযান চালিয়ে বানর ও ময়না উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়না ও বানর উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি সদস্য আশরাফুল আলম, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া বানর ও পাখিটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আশা হয়েছে। শুক্রবার লাউয়াছড়া বনে বানর ও পাখিকে অবমুক্ত করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর