মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল কর্তৃক আয়োজিত বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী এ, কে, এম জিল্লুল হক, সৈয়দ মাসুম, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, মঈনুল ইসলাম খাঁন, ডাঃ কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মোঃ আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় বালিগাঁও, বাল্লারপার, উজিরপুর, লংগুরপার ও পৌর এলাকার ৬ ও ৭ নং ওয়ার্ডের প্রায় ৫শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রখ্যাত কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, বাস্তবায়ন কমিটির সদস্য মুওাকিন আহমদ, আব্দুস শহিদ, মুজিবুর রহমান মুকুল, সৈয়দ ইব্রাহিম আহমদ, মো. কাওছার শোকরানা, দুরুদ আহমদ মাষ্টার, হাসিন আফরোজ চৌধুরী, ধলাইর ডাক পত্রিকার সম্পাদক ও ব্যবসায়ী আনহার আহমদ, মাসুক আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর,আবু তালেব, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, এড.কামরুল ইসলাম, সমাজসেবক রাসেল হাসান বক্ত প্রমুখ।

এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ড.আবেদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর