শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বকেয়া মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

সালাহউদ্দিন শুভ / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ১ ঘন্টা ব্যাপী এনটিসি’র মালিকানাধীন পাত্রখোলা চা বাগানে বকেয়া মজুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রায় ২হাজার চা শ্রমিক। ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা চা বাগানে ১৯ দিন ধরে বেতন-ভাতা, রেশন ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে চা শ্রমিকরা। অন্যদিকে একই দাবীতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান না করায় ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পাত্রখোলা চা বাগান ফ্যাক্টরির ফটকের সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

মাবনবন্ধনে বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকদের ১৯ দিন ধরে মজুরি বন্ধ রয়েছে। শুধু মজুরী নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে,হাসপাতাল গুলোতে ঔষধ নেই। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে করে তারা মানবেতর জীবন-যাপন করছে। অনেক দোকানীরা বাকি দিতে চাইছে না। দ্রুত বকেয়া মজুরি প্রদান না করা হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মাবনবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন, আমিনুল ইসলাম আমুল, চা শ্রমিক যুব নেতা প্রদীপ পাল, চা ছাত্র যুব পরিষদের সহ-সভাপতি রিয়াজ আহমেদ চা শ্রমিক সর্দার স্বপণ মাদ্রাজি, শ্রমিক নেতা স্বপন কুর্মী প্রমুখ।

পাত্রখোলা চা বাগানের ম্যানেজার দিপন কুমার সিংহ বলেন, ‘সরকার পরিবর্তনের কারণে কোম্পানির পরিচালনা পরিষদ ভেঙ্গে গেছে। তাই এসব সমস্যা হচ্ছে। পুনরায় পরিচালনা পরিষদ ঘটন হলে আর এই সমস্যা থাকবে না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর