মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হ/ত্যা/কা/ণ্ডের মূল আসামি গ্রে/প্তার, হ/ত্যা/কা/ণ্ডে আলামত উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের শমশেরনগর রোডের হার্ডওয়ার ব্যবসায়ী শাহ্ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের জট খুলেছে। ছিনতাই করতে গিয়ে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

এ দিকে হত্যার সঙ্গে জড়িত জুহেল মিয়া ওরফে জুয়েল আলিফ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্য আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানান, গত ৭ আগস্ট ঘটনার দিন সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং নামের একটি হার্ডওয়্যারের দোকানে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল নিজে একা বসেছিলেন। এ সময় ছিনতাইকারী জুহেল মিয়া ওরফে আলিফ ক্রেতা সেজে দোকানে ঢুকে ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ক্যাশ থেকে এক হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, আহত ব্যবসায়ী রুবেল চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই মারা যান। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়। পুলিশি তদন্তে একটি অটোরিকশার চালককে শনাক্ত করে তার কাছ থেকে তথ্য নিয়ে জুহেল মিয়া ওরফে জুয়েল আলিফকে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে ১৭ আগস্ট গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে সে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতের কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তার পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এতে তিনি গত ৬ আগস্ট ছুরি ও ছিনতাইয়ের জন্য মৌলভীবাজার শহরে আসেন। এদিন তিনি কোনো সুবিধা করতে না পেরে পরদিন ৭ আগস্ট পুনরায় মৌলভীবাজার এসে এ ঘটনা ঘটান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর