বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

ফেসবুকে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ

ডেস্ক রিপোর্ট / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবিরবাজার-টিলাগাঁও সড়কের লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আশিক উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।

এ দিকে আশিকের মৃত্যুর পর ভাইরাল হয় তার সেই ভিডিও বার্তা। সেখানে তাকে বলতে শোনা যায়, স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করছেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আমরা শুনেছি। এটি রেলওয়ে থানার আওতাধীন এলাকায় পড়েছে বিষয়টি তারা দেখবে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ‘কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবিরবাজার-টিলাগাঁও সড়কের লেভেল ক্রসিংয়ে বিকেল ৫টার দিকে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর