বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নি হ ত; আ টক-১ নানা আয়োজনে কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চিতলীয়া প্রবাসী কল্যাণের আত্মপ্রকাশ কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী বাৎসরিক ‘স্টুডেন্ট ক্যাম্প’-এর উদ্বোধন নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি মৌলভীবাজারে হারমনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি চায়ের গুণগত মান বৃদ্ধি: লোকসান কাটিয়ে নিলাম বাজারে চায়ের রেকর্ড পরিমান বিক্রি ন্যাশনাল টি

সাদা পাথর লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি: / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সাদা পাথর লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারে বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চে জেলা সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরণ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরি মজুমদার, মহিলা ফোরাম জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

সংহতি প্রকাশ করেন হাওর আন্দোলন মৌলভীবাজার এর সদস্য সচিব খছরু চৌধুরী, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী আশুতোষ দে (অ্যাডভোকেট), সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্ত।

বক্তারা অভিযোগ করে বলেন, নদীর বুকে সাদাপাথরের স্তর। পাথরের গা ভিজিয়ে বয়ে চলছে ধলাই নদী। সীমান্তের ওপারে সারি সারি পাহাড়। পাহাড়, পাথর আর জলধারার অপূর্ব মিতালি দেখতে প্রতিদিন হাজারো প্রকৃতিপ্রেমী ছুটে আসতেন সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে। সেই নয়নাভিরাম সাদাপাথর এখন লুটেররাজ্য। ৫ আগস্টের পর থেকে শুরু হয় পাথর লুট। সেই লুটের ষোলকলাপূর্ণ হয়েছে সম্প্রতি। ওপারে ঠাঁয় দাঁড়িয়ে আাছে ভারতের মেঘালয় পাহাড় ওপারে বইছে ধলাই। কিন্তু সূর্যের আলোতে চিকচিক করা সেই সাদাপাথর আর নেই। পর্যটনকেন্দ্রটি এখন যেন কঙ্কালসার বিরাণভূমি। একবছর ধরে সাদাপাথর লুটের মহোৎসব চললেও প্রশাসন ছিল নিরব। শত কোটি টাকার পাথর লুট হলেও নিজেদের কোন ব্যর্থতা খুঁজে পাচ্ছে না প্রশাসন। অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবি জানান তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর