বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

রাজনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাসি যুব সংগঠনের ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইছলাছড়া ও আমছড়ি খাসি (খাসিয়া) যুব সংগঠনের সেচ্ছাসেবী কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১০ টা থেকে সংগঠনের সদস্যদের ৩৫ জনের একটি স্বেচ্ছাসেবক টিম দিনব্যাপী বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রতিটি প্যাকেটে বিরিয়ানি, শুকনো খাবার, চিনি, চিঁড়া, বিস্কুট, ন্যাপকিন, খাবার স্যালাইন, বিভিন্ন জরুরি ঔষধ বিতরণ করা হয়েছে।

দিনব্যাপি ইউনিয়নের নয়াগাঁও, কানিকিয়ারী, পশ্চিমভাগ, বানাইত, কুবঝাড় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

টানা বৃষ্টিতে ও উজান (ভারতের ত্রিপুরার ধর্মনগর ও কৈলাশহর) থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের কয়েকটি জেলাসহ মৌলভীবাজারের কিছু উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আজ প্রথম ধাপে রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইছলাছড়া ও আমছড়ি পুঞ্জি যুব সংগঠনের সদস্যরা।

সংগঠনের একজন স্বেচ্ছাসেবক ও প্রধান সমন্বয়ক বিলিভ সুছিয়াং বলেন, অতি অল্প সময়ে আমরা ইছলাছড়া, আমছড়ি পুঞ্জিতে ঘুরে ঘুরে এবং বরমচাল চার্চ অফ গড মন্ডলীতে স্বেচ্ছা দান সংগ্রহ করি। যার যার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, আমছড়ি পুঞ্জির প্রধান (মান্ত্রী) জেমসন লামিন, বরমচাল প্রগতি যুব সংগঠনের সাধারণ সম্পাদক বিলিভ সুছিয়াং, ইছলাছড়া পুঞ্জি যুব সংগঠনের সদস্য প্রবীণ ধার, ইউলিয়াম লামারে, রিচার্ড ধার, বানছেম পতমী ও আমছড়ি পুঞ্জি যুব সংগঠনের সদস্য শাহরুখ লামিন, হৃতিক লাম্বা প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর