বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিলেন লন্ডন প্রবাসী মো. সোলেমান আলী

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা দিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলীর ছোট ভাই লন্ডন প্রবাসী মো. সোলেমান আলী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক সালমান আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন এর কাছে ত্রানগুলো তুলে দেন। ত্রাণের মধ্যে ছিল–চাল, ডাল, তেল,পেয়াজ, লবন, আলু।

এসময় উপস্থিত ছিলেন মো. সুফিয়ান আলী, মাওলানা নুরুল হক ও মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এন.আর দেবনাথ (নয়ন) প্রমুখ।

মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী বলেন, আমাদের পরিবারের সবাই যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম আছি থাকবো। আমাদের পরিবারের মানবিক কাজগুলো অব্যাহত থাকবো।

কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কমলগঞ্জ উপজেলায় বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সাহায্য সহযোগীতা করছে। আমাদের প্রশাসনকে সাথে নিয়ে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাবার পৌছে দিচ্ছে। তার দ্বারাবাহিকতায় আজ মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলীর ছোট ভাই লন্ডন প্রবাসী মো. সোলেমান আলী এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর