বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুড়ীতে নয় সপ্তাহ ধরে বেতন বন্ধের জের: চা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা বাগানের শ্রমিকদের ০৯ সপ্তাহ ধরে তলব (মজুরি) বন্ধ আছে। বুধবার ( ২৮ আগস্ট) সকাল থেকে পনেরো’শ চা শ্রমিকর বাগানের ফ্যাক্টরির সামনে পাওনা মজুরি দাবিতে আন্দোলন করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, দেশের চলমান রাজনৈতিক সংকট, প্রকট অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য ব্যবসায়িক নিয়ন্ত্রণ বহির্ভূত প্রেক্ষিতে ” দি নিউ সিলেট টি এস্টেটস লিমিটেড” এর ফুলতলা চা বাগানের সকল কার্যক্রম আগামী ৮ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করার নোটিশ পাঠানো হয়। তবে দেশের চলমান সার্বিক অবস্থার উন্নতি হলে অত্র চা বাগান চালু হবে বলে জানা যায়। তিন মাসের বেশি সময় ধরে কর্মচারীদের বেতন বন্ধ। ৯ সপ্তাহ ধরে শ্রমিকের মজুরি ও রেশন বন্ধ। বেতন না পেয়ে বেহাল অবস্থা শ্রমিক পরিবারগুলোর। এই নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। এই বেতন সমস্যায় কার্যত বন্ধের মুখে ফুলতলা চা বাগান। মাথায় হাত শ্রমিকদের। বুধবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ফ্যাক্টরি ঘেরাও করে আন্দোলন শুরু করে। খবর পেয়ে সেখানে উপস্থিত হোন সেনাবাহিনী, পুলিশ ও জনপ্রতিনিরা। এ সময় উপস্থিত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিস আকারুল ইসলাম, জুড়ী থানার ওসি মোঃ মেহেদী হাসান, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ ও স্বপন মল্লিকসহ উপস্থিত সবাই বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য আশ্বস্ত করেন।

ফুলতলা ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বলেন, শ্রমিকদের পাশে আমি সবসময় ছিলাম, আছি থাকবো। এই ইউনিয়নের সকল শ্রমিক আমার ভাই। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি করবো।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আকারুল ইসলাম বলেন, শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নিতে হবে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব।

জুড়ী থানার ওসি মেহেদী হাসান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি পেতে যতটুকু সহযোগিতা লাগবে আমরা তাদের পাশে থাকবো এবং খুব দ্রুতই এ বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করব


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর