বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুড়ীতে আওয়ামীলীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমম্বয়কারি তারেক মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। 

বাদি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর করে এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

নির্দেশ দাতা ও হামলায় জড়িত এজাহারে নাম থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন- জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মাসুক মিয়া, জুড়ী উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ ওরফে জুয়েল রানা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, সাগরনাল ইউপি চেয়ারম্যান আব্দুন নুর, মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য অপসারিত সদস্য বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাংস্কৃতিক সম্পাদক ও ইত্তেফাকের জুড়ী প্রতিনিধি কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সমকালের জুড়ী প্রতিনিধি বেলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর