বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বন্যার্তদের পাশে হেল্পিং হ্যান্ড

নিজস্ব প্রতিবেদক / ৩৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট)বিকালে যুক্তরাজ্যে অবস্থানরত  প্রবাসীদের সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে এর উদ্যোগে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১শত পঞ্চাশ অসহায় পরিবারের মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়।

মো.মেহেদী হাসান জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. মুজাহিদুল ইসলাম, আব্দুল হাই, হাজির বক্স, দিদার আলী কালু,  যুক্তরাজ্য প্রবাসী মো.আব্দুস সালাম, আব্দুল গনি দুলাল, তারেকুল ইসলাম, সাদ উদ্দিন ফয়েজ, মো. রাহেল মিয়া, সাবেক সেনা সদস্য মো. জাহেদ আলী, মো. হাবিবুর রহমান ।

সম্প্রতি বন্যায় আদমপুর ও ইসলামপুরের প্রায় ৩০ টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। কৃষিসহ ঘড়বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া অর্থ প্রদান অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত ছিলেন আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে এর আহবায়ক কমিটির সদস্যগণ।

এ সময় সদস্যদের পক্ষে প্রকৌশলী মো. সাইফুর রহমান তার অনলাইন বার্তায় বলেন, বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। আমরা আমাদের সংগঠন এর উদ্যোগে সামান্য অর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। আগামীতে নতুন কিছু কর্মসূচী নিয়ে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো।

এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনের আহবায়ক মো. সেলিম মিয়া, মাজহারুল ইসলাম বাবলু , জুবেল হোসেন, মো.করিম মিয়া,ডাঃ মামুনুর রশীদ, প্রকৌশলী মোতাহার হোসেন, জামিলা খাতুন, আয়ূব আলী, সাব্বির আহমেদ, জাকির হোসেন, রুহুল রুবেল,আব্দুর রহমান, জসিম উদ্দিন, সৌরভ আহমেদ, সীমা চৌধুরী, রায়হান বক্স ও তানভীর রায়হান প্রমুখ। 


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর