বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

বড়লেখা প্রতিনিধি / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সুজানগর ইউনিয়নের হল রুমে দিগন্ত ফাউন্ডেশনের পরিচালনায় ও সুজানগর মেডিকেল সেন্টারের আয়োজনে প্রধান বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আহমদ মকসুদ হাসান লস্কর, মাউন্ট এডোরা হসপিটাল সিলেটের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু সাইদ, মেডিসিন, শিশু ও ডায়াবেটিস অভিজ্ঞ বড়লেখা সিটি ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আবু বকর সিদ্দিক, ডাঃ মোঃ এ,এস,এম শরীফ, ডাঃ হাকীম ফাহাদ আহমদ।

ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ববর্তী মতিবুল ইসলামের মুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম,এ,জি ওসমানী কলেজ হাসপাতালে প্রাক্তন চিকিৎসক ডাঃ মোহাম্মদ বদরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমদ, উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান নসীব আলী, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক লিয়াকত হাসান।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মালিক,উপদেষ্টা আছাদ উদ্দিন, উপদেষ্টা আলাল উদ্দিন মেম্বার,উপদেষ্টা মনির উদ্দিন, উপদেষ্টা সায়েদুল মজিদ নিকু, উপদেষ্টা আশরাফ হায়দার মিলু, উপদেষ্টা ও ইউপি সদস্য মক্তার হোসেন, উপদেষ্টা ও আজিমগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, উপদেষ্টা ও ভুমিদাতা পরিবারের সদস্য তাজ উদ্দিন শেখ,উপদেষ্টা বাবুল আহমদ,উপদেষ্টা শহিদুর রহমান, উপদেষ্টা তুতিউর রহমান, কাতার কমিটির উপদেষ্টা ফরিদ উদ্দিন, উপদেষ্টা ও ভুমিদাতা পরিবারের সদস্য জুসেফ হাসান, ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসহাব উদ্দিন জুয়েল, সহকারী অর্থ সম্পাদক হাঃ হোসেন আহমদ কুতুব উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আশফাক আহমদ প্রমুখ।

উল্লেখ্য -উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮’শের অধিক রুগীদের চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ ও নগদ অর্থ প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর