বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের ‘শমশেরনগর হাসপাতাল’ সাধারণ মানুষের ভরসার স্থল

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বন্যায় সাধারণ মানুষজনকে চিকিৎসা সেবা দিচ্ছে শমশেরনগর হাসপাতাল মেডিক্যাল টিম। গত ২২ আগস্ট বৃহস্পতিবার থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এলাকা, পতনঊষার ইউনিয়ন, রহিমপুর ইউনিয়ন চিকিৎসা সেবা প্রদান করেছে।

আজ রবিবার(২৫ আগস্ট) কমলগঞ্জ পৌরসভার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় ক্যাম্প করে আড়াই ‘শ মানুষের চিকিৎসা সেবা দিয়ে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আজকের সেবা প্রদানে অস্বাভাবিক মানুষের উপস্থিতি হওয়ায় দ্বিতীয় দফায় আবার ঔষধ সরবরাহ করতে হয়েছে।

ক্যাম্পে সরাসরি ঢাকা থেকে এসে উপস্থিত হয়েছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি ও বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবুর রহমান রঞ্জু, আব্দুস সালাম, আবু সাদাত মো সায়েম, আমিনুল হক খোকন, জামাল উদ্দিন, মাসুম আহমদ, কামাল উদ্দিন, কমলগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, হাজী ইউসুফ আলী, করিম শেখ, বাচ্চু সন শর্মা আব্দুল আহাদ, আবুল লেইছ ও আব্দস সহিদ।

স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তার, নার্স সহকারী জয়া দেবনাথ, রিসেপশনিস্ট ফারহানা খান, আব্দুল মন্নাফ, আব্দুল আলীম ও আরও দুইজন মেডিক্যাল এসিস্ট্যান্ট।

ক্যাম্পে আহত সেবা গ্রহণকারী রোগীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কমলগঞ্জে যথা সময়ে শমশেরনগর হাসপাতাল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছে। এখন থেকে কমলগঞ্জে সাধারণ মানুষের ভরসার স্থল শমশেরনগর হাসপাতাল। আল্লাহ যেন এ হাসপাতালের আরও উন্নতি করে।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি ও বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী বলেন, আমাদের মানবিক কাজ সবসময় অব্যাহত আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর