বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় আ.লীগ সভাপতি ও সাবেক মেয়রসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্যসাবেক পৌর মেয়রসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ২০ থেকে ৩০ জনকে।

শনিবার (২৪ আগস্ট) কুলাউড়া থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুল ফাত্তাহ ফাহিম।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদ্যসাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

মামলার বাদী আবুল ফাত্তাহ ফাহিম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সদ্যসাবেক মেয়রের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর ও হেনস্তা করে। তিনি জানান, হামলায় জড়িত ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর