বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ পৌছে দিলো ‘বিবেকী তারুণ্য’

প্রতিনিধি শ্রীমঙ্গল / ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে শ্রীমঙ্গলের বিবেকী তারুণ্য সংগঠন। শনিবার (২৪ আগষ্ট) এই সংগঠনের ২৫ জনের একটি স্বেচ্ছাসেবক টিম দিনব্যাপী বানভাসীদের মাঝে শুকনো খাবার যেমন, চিড়া, মুড়ি, গুড়, খেজুর, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইটার, স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন জরুরি ঔষধ বিতরণ করেছে। দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোট ৬০০টি পরিবারে এই ত্রাণ-সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

টানা বৃষ্টিতে বাংলাদেশের কয়েকটি জেলাসহ মৌলভীবাজারের কিছু উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আজ প্রথম ধাপে কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছে বিবেকী তারুণ্য নামক সংগঠনটি। সংগঠনের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় শুকনো ত্রান-সাহায্য, রান্না করা খাবার বিতরণ, ফ্রী মেডিক্যাল ক্যাম্পিংসহ পরিস্থিতি অনুযায়ী দীর্ঘমেয়াদি কাজ হাতে নিয়েছেন বলে জানান তাঁরা।

সংগঠনের একজন স্বেচ্ছাসেবক ইশীকা বলেন, দ্রুততম সময়ে আমরা যার যার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়া হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে শ্রীমঙ্গলের সাধারণ মানুষকে যুক্ত করে আমাদের কার্যক্রম সম্পর্কে সবাইকে জানান দিয়েছি। সেখানে যুক্ত হওয়া অনেকেই আমাদের আর্থিক সহযোগিতা করেছেন। যার প্রেক্ষিতে মাত্র এক দিনেই আমরা ছয়শত ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করতে পেরেছি। আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে এই মহৎ কাজে অংশগ্রহণের জন্য এবং সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি।

স্বেচ্ছাসেবক মাহি বলেন, বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সবাই আনন্দিত। গতকাল বিকাল থেকে শুরু করে রাত ৪টা পর্যন্ত আমরা শুকনো খাবার প্যাকেজিং এর কাজ করেছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও ঘরহারা কিছু পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করারও ইচ্ছে আছে।

আজকের ত্রাণ-সাহায্য কার্যক্রমে অংশ নিয়েছেন প্রীতম, খোকন, পাপ্পু, পিয়াস, দূর্বা, ইপ্তী, নাদিয়া, শাহানা, দীপ, মনসুর, রিহান, সিহাব, তারেক, ইমন, কাব্য, কয়েস, সামিসহ আরও অনেকেই।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর