শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুড়ীতে ৪৩৫ পিস ইয়াবা সহ গ্রেফতার এক

মনিরুল ইসলাম, মৌলভীবাজার / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪৩৫ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিল সহ মোঃ নয়ন মিয়া (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে পুলিশ। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের সেলিম আহমদের ছেলে। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও নিজ বাড়ী তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৩৫ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে সেলিম আহমদ ও তার ছেলে মো. নয়ন মিয়াকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর