বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় শিক্ষার্থীদের মানববন্ধন, পৌর মেয়রসহ ৪ আ.লীগ নেতার পদত্যাগ দাবি

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বাধাদান, পুলিশকে শিক্ষার্থীদের উপর গুলির হুকুম দেওয়া, হামলা ও নানা দুর্নীতির অভিযোগ তোলে চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতার পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষার্থী ও জনতা রোববার (১৮ আগস্ট) মানববন্ধন কর্মসূচি পালন শেষে ইউএনও ও বড়লেখা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

অভিযুক্তরা হলেন- বড়লেখা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আজির উদ্দিন, পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, একই কলেজের প্রভাষক যুবলীগ নেতা হাসান আহমদ ও জেলা যুবলীগ নেতা সদর ইউনিয়ন চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে দূর্নীতির মাধ্যমে অবৈধভাবে অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নসাৎ করতে তিনি নানাভাবে ভুমিকা রাখেন। অপরদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, প্রভাষক হাসান আহমদ বিগত দিনে ছাত্র জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতা করেন এবং ছাত্রদের নায্য দাবীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। চলমান ছাত্র আন্দোলনে অনেক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে রক্ষা করতে বর্তমানে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারি ও আন্দোলনকারী ছাত্র-জনতার বিরুদ্ধে পুলিশ দিয়ে হামলাকারি বড়লেখার এই চার আওয়ামী লীগ নেতা সেচ্ছায় পদত্যাগ না করলে দ্রুত তাদের পদ থেকে অপসারণ করতে হবে।

ইউএনও নাজরাতুন নাঈম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বড়লেখা উপজেলার দুইজন জনপ্রতিনিধি ও দুই শিক্ষকের পদত্যাগের দাবিসহ আরো কিছু দাবি দাওয়া সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর