মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

সিলেটে দুই হত্যা মামলা: মেয়র, সাবেক উপাচার্য, প্রক্টরও আসামি

অনলাইন ডেস্ক / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন নিহত হওয়ার ঘটনায় সোমবার পৃথক দুটি মামলা হয়েছে।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্তি চিফ মেট্রোপলিটন আদালতে তুরাবের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি শাখার সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

এসব মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির সদ্য সাবেক উপাচার্য ফরিদ উদ্দিন, সবশেষ সংসদের একাধিক সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

আদালত অভিযোগ দুটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে বলে জানান বাদী পক্ষের আইজীবী এমরান আহমদ চৌধুরী ও আব্দুর রব।

সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযোগ করে আদালতে জমা দেয়া এজাহারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহাননগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করে আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

একই দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন মৃত্যুর ঘটনায় একই আদালতে আরেকটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ, প্রক্টর কামরুজামান চৌধুরী, সিলেট সিটি করপোরেশেনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধূরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রঞ্জিত সরকার, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলসহ ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর