রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

পাকিস্তান সিরিজে দল ঘোষণা, আছেন সাকিবও

অনলাইন ডেস্ক / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আসন্ন পাকিস্তান সফরে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল-বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন।

তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে এই সিরিজে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

সাকিব–মুশফিকের সঙ্গে মুমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দল নিয়ে পাকিস্তানের মাটিতে ভালো করার আশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে ৩৫০টির বেশি টেস্ট উইকেট আছে।’

দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন ও লিটন দাস রানে ফিরবেন- এ আশাও ব্যক্ত করেছেন গাজী আশরাফ হোসেন। তিনি বলেছেন, ‘শান্ত, লিটন ও অন্য ব্যাটসম্যানরা ভালো করবে। পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে এ আশা করছি। আমরা একটা দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছি।’

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর