বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও তার দোসরদের বিচারের দাবিতে কমলগঞ্জে বিএনপির দুই গ্রুপের পৃথক অবস্থান কর্মসূচি পালিত

ডেস্ক রিপোর্ট / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা বিএনপির দুই গ্রুপের পৃথক আয়োজনে জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী, খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।কর্মসুচিতে উপজেলার ৯টি ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় ভানুগাছ রেলওয়ে স্টেশনের সম্মুখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নেতৃত্বে অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, জেলা বিএনপির ২নং সদস্য ও সাবেক পৌর মেয়র আবু ইব্রাহীম জমসেদ,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বক্স, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ কামরুল ইসলাম, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনসহ আরো অনেকে।

অপরদিকে ভানুগাছ চৌমুহনী চত্বরে উপজেলা বিএনপি (নাসের রহমান অনুসারী) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আলম পারভেজ সোহেল, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে মাঠে দেখা যায়নি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কোন কর্মসুচি পালনেরও খবর পাওয়া যায়নি। তবে বিএনপির দুই গ্রুপই সারাদিন মাঠে সক্রিয় ছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর