বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

চাতলাপুর চেকপোস্ট-ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব কাজ শুরু করায় ৭ দিন পর যাত্রী যাতায়াত শুরু

মুজিবুর রহমান রঞ্জু / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শনিবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ ছিল। পুলিশ সদস্যদের দাবী মানার আশ্বাসে ৭ দিন পর সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু হয়েছে।

পুলিশ সদস্য নিহত, থানায় হামলা ভাঙচুর ঘটনার প্রতিবাদে ও কিছু দাবি আদায়ে ৫ আগস্ট বিকাল থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন করছিল না। ইমিগ্রেশন পুলিশ তাদের দায়িত্ব পালন না করায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে ৭দিন ধরে ভারতে যাত্রী যাতায়াত বন্ধ ছিল। পুলিশ এ্যাসোসিশনের পক্ষে করা দাবী অন্তভর্তিকালীন সরকারেী সংশ্লিষ্ট বিভাগ মেনে নেওয়ার আশ্বাসে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে।

শুক্রবার সকালে চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায়, আপাতত ভারতে চিকিৎসার জন্য প্রাপ্ত ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা যেতে পারছেন। আপাতত ভ্রমণ ভিসাধারীরা যাতায়াত করতে পারছেন না।

চাতলাপুর চেকপোস্টের কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন বলেন, ‘এক সপ্তাহ পর সোমবার থেকে এ পথে ভারতে চিকিৎসা ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা এ চেকপোস্ট দিয়ে ভারত যেতে পারছেন। সার্ভার সম্পূর্ণভাবে ভালো হলে ২/১ দিন পর ভ্রমণ ভিসাধারীরাও যেতে পারবেন।’

উল্লেখ্য, কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শনিবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ ছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর