শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এরিমধ্যে থানার তিনভাগের দুই ভাগ পুলিশ কাজে যোগদান করেছেন। শনিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ।

রোববার (১১আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল-কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন।

তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে।

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম বলেন,শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তার হিসেবনিকেশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব,‌‌‌র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও ওসি বিনয় ভূষণ রায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর