বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে নিরাপত্তায় সেনাবাহিনী

সালাহউদ্দিন শুভ / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দুস্কৃতিকারীদের নাশকতা এড়াতে উপজেলার হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির ও গীর্জা পরিদর্শন শেষে নিয়মিত নজরদারী রাখছেন সেনা বাহিনীর সদস্যরা।

কমলগঞ্জে দুস্কৃতিকারী কর্তৃক অবৈধভাবে দখলকৃত বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও উপজেলার সংখ্যালঘু পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষাসহ জননিরাপত্তার স্বার্থে সকল প্রকারের সন্ত্রাস ও দুস্কৃতিকারীদের দমনের লক্ষ্যে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকায় মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সেনা সদস্যরা।

উল্লেখ্য, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাসদস্যদের কড়া নিরাপত্তায় শহরের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বা ভাংচুরের কোন ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। এছাড়াও জননিরাপত্তার স্বার্থে এলাকায় এলাকায় টহল জোরদার করেছেন তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর