মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে সহিংসতা রুখতে সবাইকে সজাগ থাকার আহবান সেনাবাহিনীর

ডেস্ক রিপোর্ট / ৩১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতসহ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় সিলেট সেনানিবাসের মেজর মেজবা বলেন, সমন্বিত আলোচনার মাধ্যমে স্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে হবে। যেকোনো ধর্মীয় উপাসনালয়সহ সহিংসতা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। মানুষের সেবা দেওয়ার স্বার্থে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সচল করতে হবে। অফিস-আদালত চালু করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জে দায়িত্বরত ক্যাপ্টেন সাজ্জাদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, জামায়াত নেতা মাসুক, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ।

মতবিনিময় সভা থেকে দেশের এই ক্লান্তিলগ্নে রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তিসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন মেজর মেজবা। এছাড়া দুষ্কৃতিকারী কর্তৃক কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেনাবাহিনীর নাম্বারে ফোন করার কথা বলা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর