মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে কমলগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

দীর্ঘদিন কারাভোগের পর বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনী থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাু, যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মুজিবুর রহমান চৌধুরী মুকুল, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহীদ ও মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর