বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কাশিমপুর কারাগারে আগুন, নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন

অনলাইন ডেস্ক / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টায় হামলা করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে কারাগারের আশেপাশে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কারাগারের প্রবেশপথে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। ভেতরে থাকা আসামিরা কারাগার ভেঙে বের হওয়ার চেষ্টা করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ফরহাদ সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলা হলেও এখনো কারাগারে থাকা কোনো বন্দি বা জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আমরা এখন কারাগারে নেই। সেনাবাহিনী কারাগারে অবস্থান করে নিরাপত্তার দায়িত্বে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারাগারে হামলার খবর পেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাশিমপুর কারাগারের আশেপাশে হাজারো জনতা উপস্থিত হয়েছে।

এদিকে, আন্দোলনকারীদের হামলা ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় গাজীপুরের কাশিমপুর থানা, বাসন থানা, কোনাবাড়ী থানা, কালিয়াকৈর থানাগুলো পুলিশশূন্য রয়েছে বলে নির্ভরযোগ্য জানিয়েছে।

এ বিষয়ে জানতে বিভিন্ন থানার ওসিদের ফোন করা হলেও, তারা ফোন ধরেননি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর